বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

স্বাধীনতা বিরোধী জামাত ক্ষমতায় গিয়ে এ দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়—জিন্নাহ

নিজস্ব প্রতিবেদক :ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়।

স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে করবো। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুলজ কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র, পাকা রাস্তা, বিমানবন্দর, মিল কল কারখানা গড়ে তোলা হবে।

আজ ( ৫ ফেব্রুয়ারি ) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা সাধারণ সম্পাদক ও চরকাটারী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে যমুনা নদীর চরাঞ্চলে ধানের শীষের নির্বাচনী জনসভায় বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপি’র, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

পৃথক দুই টি সভায় বাচামারা বিএনপি’র সভাপতি ইউনুস শেক এর চরকাটারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওয়াল মেম্বার সভাপতিত্বেও এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সিরাজুল ইসলাম,শিবালয় উপজেলা বিএনপি’র রহমত আলী লাভলু বেপারী, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক,ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, অধ্যক্ষ রোকনুজ্জামান খান, উপজেলা সভাপতি আবু সাঈদ মুসা, বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন,সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ কামার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ইতালি প্রবাসী রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা কবির হোসেন, চরকাটারী ইউনিয়ন ছাত্র দলে সাবেক সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন, উপজেলা বিএনপি’ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, দৌলতপুর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকসেদ আলী, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক জামিলুর রহমান মনি, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ আলীয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহবায়ক মো সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক রবিন আহম্মেদ সামান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন , শ্রমিক দলের দারুন সম্পাদক কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,প্রমূখ ।########

#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page