বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাকারী বাবা-মা-ভাই হারানো এতিম বিপ্লবী তারেক রহমানকে ধানের শীষে ভোট দিন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন, মানিকগঞ্জ-১ আসন সন্ত্রাস, চাঁদাবাজ,মাদক মুক্ত একটি মডেল হিসেবে গড়ে তুলবো। সকল ভেদাভেদ ভুলে স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকারী বাবা মা ভাই হারানো এতিম বিপ্লবী তারেক রহমানের ধানের শীষ ভোট দিন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে দাঁড়িপাল্লায় ভোট নেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার আল বদর বাহিনী গঠন করেছিল। রাজাকার আল বদর বাহিনী আমার মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিতো । আমার মা বোনদের ইজ্জত নষ্ট করে হত্যা করা হতো।

স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামায়াতের ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে করবো। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুলজ কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র, পাকা রাস্তা, বিমানবন্দর, মিল কল কারখানা গড়ে তোলা হবে।

আজ ( ৬ ফেব্রুয়ারি ) সাড়ে ৭টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা হাজী আব্দুস সবুর মার্কেটের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভায় বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপি’র, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এডভোকেট জামিলুর রশিদ থান, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মো : জামাল উদ্দিন সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,উপজেলা বিএনপি’র রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন,
কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,জেলা আরাফাত রহমান কোকো প্রজন্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, জেলা কৃষকদলের সাবেক জামিলুর রহমান মনি, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উলাইল চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন আনন্দ , সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ আলীয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।########

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page