শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

মানিকগঞ্জের সাংবাদিক চন্দন ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এ ফেলো মনোনীত

নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জের অনুসন্ধানী সাংবাদিক জাহিদুল হক চন্দন ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এ ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ( এমআরডিআই) আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে নির্বাচিত সাংবাদিকরা অংশ নেবেন।
আগামী ৮ ও ৯ মে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রায় ৪০০ জন সাংবাদিক সরাসরি অংশগ্রহণ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য চারশো আসনের বিপরীতে প্রায় চার হাজার আবেদন জমা পড়ে। এদের মধ্যে ১৮৯ জনের স্টোরি কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ৬১ জন সাংবাদিককে ফেলো হিসেবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে একজন মানিকগঞ্জের জাহিদুল হক চন্দন। তিনি অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম ও দীপ্ত টিভিতে মানিকগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

জমা দেওয়া স্টোরি আইডিয়ার গুণগত মানের ভিত্তিতেই তাকে এ ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাহিদুল হক চন্দন দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় কাজ করে আসছেন।

দুইদিন ব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা সাংবাদিক, সম্পাদক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page