শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ::::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ধরে চঞ্চল্যকর ডাবল মার্ডার বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী ভাতিজাকে হত্যার ঘটনায় অভিযুক্ত মূলহোতা ইউসুফ আলী মোল্লা (৩৫) ও সহযোগী মো: সুমন হোসেন (২৩)কে চার দিন পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা কাচারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দুই বছর বয়সী ছেলে আসশাদ। এ ঘটনায় গুরুতর আহত হন আমেনার স্বামী ও ইউসুফের বড় ভাই আব্দুস ছালাম (৪০)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ হাতুড়ি ও নিয়ে হামলা চালান। এতে আমেনা ও তার শিশু সন্তান আসলাম হোসেন আসাদ গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বাচামারা বাজারে দোকাান বন্ধ করে বাড়িতে এসে আব্দুস ছালামও হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় আব্দুস ছালামকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

অবশেষে ২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ঢাকার শাহালী থানার মিরপুর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার মুলহোতা প্রধান আসামি ইউসুফ ও সহযোগ পরিকল্পনাকারী সুমন কে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page