মুক্তার হাসান, টাঙ্গাইল :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে মধুপুর উপজেলার গোলাবাড়ি মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ও বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি,জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মো: মঞ্জুরুল ইসলাম, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর সম্মানিত উপদেষ্টা মো. জুলহাস উদ্দিন, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মোহিত ও ধর্ম বিষয়ক পদমর্যাদার কার্যকরী সদস্য বাবুল হোসেন প্রমুখ। চারা বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, একটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষায় প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা করা। তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
ফলজ ও বনজ গাছের চারা পেয়ে স্থানীয় মানুষ ব্যাপক আনন্দ প্রকাশ করেন এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।