বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দৌলতপুরে ড্রেজার ও কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর

 মানিকগঞ্জ প্রতিনিধি :১২ আগস্ট-২০২৫,মঙ্গলবার।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া,বাচামারা ইউনিয়নের পুড়ো যমুনা নদীতে অবৈধভাবে বাল্বহেড ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের মহাউৎসব প্রভাবশালী ১০/১৫ জনের সিন্ডিকেটের। বাঘুটিয়া, পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উরবর কৃষিজমি আজ ভয়াবহ হুমকির মুখে। রাতের অন্ধকার আর দিনের আলোর তোয়াক্কা না করেই বাল্বহেড ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার বালু উত্তোলনের মহোৎসব। ফলশ্রুতিতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, উরবর ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা বাড়ছে, এবং দেখা দিয়েছে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।

আজ মঙ্গলবার( ১২ আগস্ট) দুপুর ১২ টায় দৌলতপুর উপজেলার যমুনা তীরবর্তী বাঘুটিয়া বাজারে ভুক্তভোগী শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, গলায় শ্লোগান “বালু খেকোদের দৌরাত্ম্য আর নয়”, “আবাদি জমি বাঁচাও”। জনতার ক্ষোভ যেন ফেটে পড়ছিল প্রতিটি কণ্ঠে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন চলছে এই অবৈধ বালু লুটপাট। অবৈধভাবে বাল্বহেড ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার অবিরাম গর্জনে ঘুম হারাম হচ্ছে গ্রামবাসীর । নদীর বুক চিরে বালু উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা, আর সেই সঙ্গে নিশ্চিহ্ন হচ্ছে শত শত একর আবাদি জমি।সেই সাথে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার বসতভিটা,শিক্ষাপ্রতিষ্ঠান,হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা।

প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,“আমাদের জমি, ফসল আর ভবিষ্যৎ রক্ষায় আমরা একসঙ্গে লড়ব। যদি অবিলম্বে ড্রেজার বন্ধ না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে মাঠে নামতে আমরা প্রস্তত।”

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবৈধ ড্রেজার বন্ধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রণের জন্য। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন তারা।

বাঘুটিয়ার এই আন্দোলন এখন মানিকগঞ্জের গ্রামীণ জনপদে এক প্রতীকী লড়াই হয়ে উঠছে এটি শুধু জমি বাঁচানোর আন্দোলন নয়, এটি গ্রাম ও পরিবেশ বাঁচানোর সংগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন বাঘুটিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা তাজুল ইসলাম, বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত বাঘুটিয়া ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ইসলাম ,জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি, বাঘুটিয়া ইউনিয়নের ইকবাল মেম্বার ৪ নং ওয়ার্ড আব্দুর রহমান মেম্বার, ১ নং ওয়ার্ড ইলিয়াস মেম্বার ৬ নং ওয়ার্ড মোজাম্মেল হোসেন ৮ নং ওয়ার্ড জনাব শাহজাহান মাস্টার,আবদুল লতিফ মিয়া প্রমূখ ।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page