বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে আগুনে পুড়ে থমকে গেছে শিশু মাহির জীবন,চিকিৎসায় প্রয়োজন ৩লাখ টাকা টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উজ্জল ফকির ভোটার ও জনসাধারণের সমর্থন ও দোয়া চান সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত আটকা পড়ে কয়েক হাজার যাত্রীর দূর্ভোগ দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ বাবুল হোসেন সকল ভোটার ও অসাধারণের সমর্থন ও দোয়া চান বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে সিয়াম আকন্দ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাওছার সরকার (১৭) নামে অপর এক কিশোর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) উপজেলার চর সমেশপুর গ্রামের একটি ধানক্ষেতে
চারা রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আকন্দ বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামের সুরুজ্জামান আকন্দের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আহত কাওছার সরকার একই গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে সিয়াম ও কাওছার ধানের চারা রোপণের কাজে মাঠে যান। তারা একই জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হয়ে মারা যায়। একই সঙ্গে কাওছার সরকার আহত হন।
এ সময় পাশের জমিতে কাজ করা কৃষকরা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে আহত কাওছারকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি আশঙ্কামুক্ত হন।
প্রতিবেশীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সিয়ামের নিথর দেহ পড়ে আছে এবং কাওছার আহত অবস্থায় কাতরাচ্ছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। গ্রামের বাসিন্দারাও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page