বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

নাগরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ: রাজপথে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর দিক নির্দেশনায় নাগরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচাবাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক।

বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনাশ করতে একটি মহল পরিকল্পিতভাবে নানা চক্রান্ত ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। রাজপথে অবস্থান নিয়ে কঠোর হস্তে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যকর পরিস্থিতি নস্যাৎ করে দেওয়ার জন্য তারা সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সদস্য রফিকুল ইসলাম দীপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু।

এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মো. মনির হোসেনসহ অঙ্গ ও সহযোগী-সংগঠনের বিপুল
সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page