বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline :
শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা

সিরাজগঞ্জে  সলপের ঘোল, মাঠার কারখানাসহ যৌথ অভিযানে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়  সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে উপজেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযানে দুই লাখ ৪০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে
উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এর নেতৃত্বে সলপের ঘোল ও মাঠার কারখানায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন করা এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো: আব্দুল মালেক খানকে ৫০হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০হাজার টাকা, সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো: আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১লাখসহ মোট দুই লাখ  ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে মিল্ক এনালাইজার এর মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায়  ফ্যাটের পরিমান নির্ধারিত মাত্রার চেয়ে কম পাওয়া যায়।
এছাড়া উল্লাপাড়া বাজারে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো : সোহেল শেখ এর  নেতৃত্বে শিশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানের পাশাপাশি বাজারে গ্যাস সিলিন্ডারের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের  অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page