বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

সকল অন্যায় অনাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ  হয়ে কাজ করতে হবে  —প্রতিমন্ত্রী টুকু

0-0x0-0-0#

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন  রাজনীতি মানেই জনগণের কল্যাণে কাজ করা, নিজের ত্যাগ স্বীকার করা।
প্রতিমন্ত্রী আরো বলেন আলেমা খাতুন ভাসানী, যিনি মাওলানা আব্দুল হামিদখান ভাসানীর সাথে থেকে সার্বিক সহযোগিতা করেছে ত্যাগ স্বীকার করেছে। আলেমা  খাতুন ভাসানী ছিলেন জমিদার কন্যা। জমিদার কন্যা হওয়া সত্ত্বেও তিনি মাওলানা ভাসানীর সান্নিধ্যে  থেকে সাধারণ মানুষের মত জীবন যাপন করেছে।
প্রতিমন্ত্রী বলেন আমরা এই টাঙ্গাইলে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলব, এই টাঙ্গাইলকে  আগামী দিনে একটি নিরাপদ টাংগাইল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । এবং মাওলানা ভাসানীর দেখানো পথে এই দেশকে পরিচালনা করব ইনশাল্লাহ।
শনিবার  (১০অক্টোবর) সকালে সন্তোষ দরবার হলে   মাওলানা ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায়  প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায়
উপস্থিত ছিলেন পাট ও বস্র প্রতিমন্ত্রী মো শরিফুল আলম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এসময় ভাসানী অনুসারী  বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান  শুরুর আগে ভাসানীর মাজার প্রাঙ্গনে তার পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, আলেমা খাতুন ভাসানী পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন। ২০০১ সালের ৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মওলানা ভাসানীর মাজার শরীফের পাশেই তাকে সমাহিত করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page