নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণার দিনক্ষণ ঠিক করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আটটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা প্রার্থীদের পদচারণায় ইতিমধ্যে গ্রামগঞ্জে হাটবাজারে চায়ের দোকানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
ইতিমধ্যে দৌলতপুর উপজেলার ৩ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: রুহুল আমিন গ্রামগঞ্জে,হাটবাজারে ব্যাপক গণ সংযোগ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।
তিনি বাঘুটিয়া ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মো: রুহুল আমিন মৃত আমজাদ হোসেন এর ছেলে।
তিনি গত প্রায় এক বছর যাবত ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গণসংযোগের পাশাপাশি গ্রামগঞ্জে হাটবাজারে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়েছেন । তার পক্ষে গ্রামগঞ্জে নারী-পুরুষ ও যুবসমাজ এবং ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ রুহুল আমিন বলেন, বিগত এক বছর যাবত আমি ৭ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি নারী-পুরুষ সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী প্রচারণার চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ড কে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার চেষ্টা করব। সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে থাকবো।
আমি বাঘুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোটার ও সকল সাধারণ মানুষের দোয়া চাই। আমিও ৭ নং ওয়ার্ডবাসীর সকলের জন্য দোয়া কামনা করছি। ###