বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :::

‘হাত ধোয়ায় বীর হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গাজী ফাতেমা ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং পুলিশ সুপারের প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, হাত ধোয়া দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তাঁরা আরও বলেন, খাবার খাওয়ার আগে ও খাবার প্রস্তুতের সময়, শৌচাগার ব্যবহারের পর এবং বাইরে থেকে ঘরে ফেরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো এবং পরিবারের সদস্যদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রত্যেকেরই সচেতন হওয়া প্রয়োজন। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ব্যক্তি, পরিবার ও সমাজকে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ ও সুস্থ জীবনযাপনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক সরেজমিন বার্তা
মুঠোফোন: ০১৭৩৩৫৯৬৩৩৯

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page