নিজস্ব প্রতিবেদক :৩১ আগস্ট-২০২৫,রবিবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আগামীতে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।
আজ রবিবার ( ৩১ আগস্ট ) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৬,৭,৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জগতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারনা সভা ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেছেন ।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড : বুলবুল আহম্মেদ গোলাপ এর, সভাপতিত্বে এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সহ-সভাপতি মো: ফরিদ আহম্মেদ ফরিদ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়া, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান পিন্টু, কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: ছানোয়ার রহমান, জাসাস সাধারন সম্পাদক মো: বুলবুল আহমেদ,কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছামাদ,,জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো: হোসেন আলী,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন ,উপজেলা যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আল-আমিন, প্রমূখ ।।#####