শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১ সেপ্টেম্বর।।

মানিকগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী সমবেত হন। এ সময় শহরের যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায় মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, সদস্য সচিব রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশই প্রমাণ করে মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলে ঐক্যের জানান দিয়েছে।
পাশাপাশি যানজলাচল ব্যাহত হওয়ার কারণে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেলা বিএনপি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page