বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

0-0x0-0-0#

মুক্তার হাসান, টাঙ্গাইল : ২০ সেপ্টেম্বর-২০২৫,শনিবার।
দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাল্লাপাড়া চৌরাস্তা মন্ডল প্লাজায় দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও আইয়ুব ইসলাম (বুলবুল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীম। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার-নাগরপুর এর এমপি প্রার্থী মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা তারিকুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি খোকন খান, জেলা পরিবেশক মালেক সমিতির সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সূত্রধর, জেলা পরিবেশক মালিক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক সোলায়মান হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মুনীর সাদাত, দেলদুয়ার বাজার বণিক সমিতির সভাপতি এস এম ছবুর আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দরা, সংগঠন ও ব্যবসায়ীদের বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রথম পর্বের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং পরবর্তী সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জানিয়ে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page