মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline :
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর

ঘিওরে ৩১ দফা প্রচারনা সভায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক:১০ আগস্ট-২০২৫,রবিবার।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির প্রতিদিন প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময়, প্রচারনা সভা, লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।

আজ শনিবার ( ০৯ আগস্ট ) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা সিংজুরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে বিললালাই বাজারে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী পুরুষ নেতাকর্মী ও সাধারন জনতা প্রচারনা সভায় উপস্থিত হয়।

প্রধান অতিথি এস.এ জিন্নাহ কবির বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। বিএনপির তারেক রহমানে ৩১ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কথা রয়েছে। তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের ভোট চাইতে হবে। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে আমার ডাকে সাড়া দিয়ে শত শত নারী পুরুষ উপস্থিত হয়েছেন এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

তিনি আরো বলেন, বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদ আওয়ামী দোসর সুবিধাবাদীরা কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম অনৈতিক কর্মকান্ড করছে । তারা ১৭ বছর আওয়ামীলীগের এমপি ও নেতাদের সাথে আতাঁত করে ব্যবসা বানিজ্য করেছে । দলের দু:ষ সময়ে বিদেশে এসিরুমে আরাম আয়েষ করে কাটিয়েছেন এখন অতিথি পাঁখিরা মনোনয়নের জন্য ঘুড়ে বেড়ায় । তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবন্ধ থেকে প্রতিহত করার নিদেশ দেন। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের এজেন্টদের হুশিয়ারি দিয়ে বলেন,বিএনপির মধ্যে কোন বিভেদ নাই যারা বিভেদ সৃষ্টি করতে চান এখনো সময় আছে ভালো হয়ে যান।বিগত ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সময় বিএনপির হাজার হাজার নেতাকমীর নামে হামলা ,মামলা,জেল,জুলুম ,পালিয়ে বেড়াতে হয়েছে । ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সময় বিএনপির নেতাকমী বাড়িতে ঘুমাতে পারে নাই ।
তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব এর সভাপতিত্বে এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু , জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষযক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মাসুদ রানা, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শওকত আলী,সদস্য সচিব মো: সবুজ বেপারী, সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের,সাধারন সম্পাদক মো: রেজা মিয়া, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ,সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page