শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 30;

মোক্তার হোসেন, পাংশা(রাজবাড়ী)প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট-২০২৫ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা-এর সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মামুন-উর-রশিদ জুয়াদ্দার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সুলতান মাহমুদ, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় মাদক প্রতিরোধ, চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ, আত্মহত্যা প্রবণতা রোধ, পাট্টা ও কশবামাজাইল ইউনিয়নে সামাজিক গোলযোগ বন্ধে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক জনসচেতনতা, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগরণ এছাড়া সভায় সামাজিক বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যক্রম জোরদারকরণের গুরুত্বারোপ করা হয়।
পাংশায় মাদক বিরোধী অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম আরো দৃশ্যমান প্রত্যাশা করেন বক্তারা।
সভায় সমন্বিত প্রচেষ্টায় পাংশা উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানানো হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকসহ আইন-শঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page