স্টাফ রিপোর্টার, নেত্রকোনা।
নেত্রকোনা পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা জবাবদিহিতা ও দক্ষ অর্থ ব্যবস্থাপনার উদাহরণ তৈরি করেছেন নেত্রকোনা পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।
জানা গেছে তিনি কর্মস্থলে যোগদানের পর এনপিআইডিপি প্রকল্পের রাস্তা থেকে রাস্তার কাজের মান ও পরিমাণ ঠিক রেখে অতিরিক্ত এক কোটি ৩০ লাখ ২৬ হাজার টাকা সাশ্রয় করে সেই অর্থ দিয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় ছয়টি বিভিন্ন মাপের আরসিসি রাস্তা নির্মাণ করেছেন। যার মোট দৈর্ঘ্য ১ কিলোমিটার ২০০ মিটার / নেত্রকোনা পৌরসভার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা।
সরোজমিনে দেখা গেছে পৌরসভা থেকে মুক্তারপাড়া ব্রিজ পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে ৩৬ লাখ ৩০হাজার টাকা সাশ্রয় করে মুক্তার পাড়া এলাকায় তিনটি আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে যার মোট দৈর্ঘ্য ৪০০ মিটার। অজহর রোড পান মহলের মোড় থেকে ইসলামপুর পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা সাশ্রয় করে চন্দ্রনাথ স্কুল থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করার সকল কাজ সম্পন্ন করা হয়েছে। পশ্চিম সাতপাই এলাকায় বাস্তবায়িত প্রকল্প থেকে ২১ লাখ ৩৬ হাজার টাকা সাশ্রয় করে রেল লাইনের পাশ দিয়ে আবুল হোসেন তালুকদারের বাড়ি পর্যন্ত একটি নতুন আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে যার দৈর্ঘ্য ২৪০ মিটার। মনিকা রোডে বাস্তবায়নাধীন প্রকল্প থেকে ৭ লাখ টাকা সাশ্রয় করে ডিসি বাংলুর পিছনে ৬০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।
এনপিআইডিপি প্রকল্পের চারটি প্যাকেজ থেকে আরো সাশ্রয় হয়েছে ৫৯ লাখ ২৬ হাজার টাকা যা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে /পৌরসভার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা /এরমধ্যে মিফতাহুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রকল্প থেকে ১৬ লক্ষ ২৬ হাজার টাকা, হাটখোলা রোড প্রকল্প থেকে ১০ লক্ষ টাকা, বাহিরচাপরা এলাকায় সাবেক কমিশনার আমির বাসারের বাড়ি থেকে বড়ুয়ারি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প থেকে ৩০ লাখ টাকা, উকিলপাড়া ড্রেনেজ প্রকল্প থেকে ৩ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারের ফান্ডে জমা দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।
সদ্য বিদায়ী পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার বলেন সরকারি অর্থের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কাজের মানের সঙ্গে কোন ধরনের আপোষ না করেই ব্যয় সাশ্রয় করা হয়েছে।সেই সাশ্রয়ী অর্থ আবার জনগণের কল্যাণেই ব্যয় করা হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। আমি যোগদানের পর ১০ কিলোমিটার বৈদ্যুতিক লাইন বৃদ্ধি করে ৪০০ টি সড়ক বাতি দিয়েছি।
নেত্রকোনা পৌরবাসীর মতে সরকারি বরাদ্দের অর্থ থেকে সাশ্রয় করে নতুন উন্নয়ন কাজ বাস্তবায়নের এই উদ্যোগ সরকারি অর্থের কার্যকর ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।