বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শালিসে ডেকে নিয়ে মারপিট করে মহিলাসহ ৫জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, পূর্ব লক্ষীকোলা গ্রামে পূর্বের একটি ঘটনার আপস মিমাংসার জন্য
মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের লোকজনকে নিয়ে শালিসে বসে। শালিসের এক পর্যায়ে প্রতিপক্ষের স্বপন (২৮) পিতা জাকারিয়া, ২। ইসমাইল (২৬) পিতা মোহাম্মদ আলী, ৩। সিহাব ( ১৯)পিতা রুবেল ৪। রিপন (৩০) পিতা ফজল আলী, ৫। মেহেদী (২৮) পিতা ফরিদুলসহ অজ্ঞাত আরও ১০/১৫ মিলে ওই ঘটনার জের ধরে অপর পক্ষের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় তারা ডেইজি গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে মোঃ রিপন (৩৭)কে ব্যাপক মারপিট করে তার কাছে থাকা শালিসের নগদ ৩লাখ ২০ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় পূর্ব লক্ষীকোলা গ্রামের রতন আলীর স্ত্রী
আঙ্গুরী খাতুন(২২) বাঁধা দিতে গেলে তাঁকেও মারপিট করে গুরুতর আহত করে। পরে তাদের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page