শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাটুরিয়া মানবন্ধন

সুমন আহমেদ সাটুরিয়া (মানিকগঞ্জ) :১২ আগস্ট-২০২৫,মঙ্গলবার।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর  হামলা,নির্যাতন হুমকি ও হয়রানী মূলক মামলার প্রতিবাদে এবং এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় সাংবাদিকরা বিভিন্ন দাবী তুলে ধরেন।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. সোহেল রানা খান,  যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমাবেশ পত্রিকার  প্রতিনিধি মোঃ আল মামুন, দৈনিক এশিয়ান এজএর প্রতিনিধি ও কার্যকরী সদস্য  মুহাম্মদ লুৎফর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, মাইটিভির প্রতিনিধি মো. কাউসার আহমেদ,  দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও কার্যকরী সদস্য মো. হোসেন জয় সহ আরও অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী  সদস্য  মো. শহীদুল ইসলাম শহিদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সালাম শফিক, এনটিভি প্রতিনিধি , দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার প্রতিনিধি মাহমুদুল হাসান মনি, প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস এর প্রতিনিধি মো. হদয় মাহমুদ রানা, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাসুদু রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের মত পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি হত্যাকান্ড  নয়,  বরং দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির দাবী করছি। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ যাবৎকালের সাগর- রুণীসহ সকল সাংবাদিক হত্যা ও হামলার বিচার দাবী করেন। নইলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এ ধরনের ঘটনা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের জন্য একটি ভয়াবহ বার্তা বহন করে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাই—দেশের প্রতিটি পেশাদার সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করে  সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page