বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

জমি লিখে না দেয়ায় শিবালয়ে কন্যার হাতে পিতা খুন!

 

নিজস্ব সংবাদদাতা,  মানিকগঞ্জ : ১২ আগস্ট/২৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে জমি লিখে না দেয়ায় কন্যার হাতে পিতাকে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অভিযুক্ত কন্যা হাবেজা খাতুনকে (৩০) গ্রেফতার করে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের প্রভাবশালী ময়ান শেখ (৭০) তার স্থাবর সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে লিখে দিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিল। এ বাড়িতে বিদেশ ফেরত স্বামী পরিত্যক্তা তার এক মেয়ে হাবেজা তার সাথে বসবাস করে। পাবনার সুজানগরে ময়ানের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইতিমধ্যে বিদেশ ফেরত কন্যা হাবেজার নামে লিখে দেন ময়ান। বাকী চার শতাংশ জমি লিখে দেয়ার জন্য হাবেজা মাঝে-মধ্যে ময়েন শেখকে চাপ দেয়। ময়েন এতে রাজি না হওয়ায় গতকাল সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে কন্যা হাবেজা কাঠের বাটাম দিয়ে পিতাকে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও কন্যা হাবেজাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম  বলেন, ভিকটিম ময়েন শেখের প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে হাবেজাকে গ্রেফতার করা হয়েছে।
লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। #

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page