বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

নতুন করে কেউ যদি কন্ঠ রোধ করতে চায় তাদেরকেও কাঁটাতারের বাইরে যেতে হবে

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা) :১৩ আগস্ট-২০২৫,বুধবার।
জনগণের ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদের দোসররা যখন ভয়ে কাঁটাতারের বাহিরে চলে গেছে, তখন নতুন করে কেউ যদি কণ্ঠ রোধ করতে চায় তাদেরও একই অবস্থা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা শাখার আয়োজনে
সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, যারা ১৭ বছরে তাদের দলের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনের সংঘটিত হয়ে নতুন করে বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে তারাই আজকে নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্নভাবে কটুক্তি করে।

মুকুল বলেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা যে হয়রানি মূলক মামলা করেছে অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে । তা নাহলে বাংলাদেশের প্রতিটি কোনা থেকে আন্দোলন শুরু করবে এনসিপি নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন – এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল হোসেন ও উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page