মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline :
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর

শিবালয়ে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ  প্রতিনিধি :১৪ আগস্ট-২০২৫,বৃহস্পতিবার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বার্তা নিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করছে । আমি নির্বাচিত হলে গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করবো। শিবালয়,ঘিওর,দৌলতপুর তিনটি উপজেলায় নদী ভাঙ্গন রোধে কাজ করবো ।

আজ বৃহস্পতিবার্ ( ১৪ আগস্ট ) সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা উলাইল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে উলাইল বাজারে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও লিফলেট বিতরনে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন,তারেক রহমানে ৩১ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কথা রয়েছে। তারেক রহমানের ৩১ দফা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। আমরা সৌভাগ্যবান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিবালয় থেকে খাল খননের কাজ শুরু করেছিলেন।
তিনি অরো বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।

তিনি অরো বলেছেন, আওয়ামীলীগের দোসরা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদী আওয়ামী দোসর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম অনৈতিক কর্মকান্ড করছে । তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবন্ধ ভাবে প্রতিহত করতে হবে । বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের ভোট চাইতে হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের এজেন্টদের হুশিয়ারি দিয়ে বলেন,বিএনপির মধ্যে কোন বিভেদ নাই যারা বিভেদ সৃষ্টি করতে চান এখনো সময় আছে ভালো হয়ে যান।

তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী মেম্বার এর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো :শহিদুল ইসলামের এর সঞ্চালনায় এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো : মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা ওলামা দলের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা তাতীদল সাবেক সভাপতি ইউনুস আলী মল্লিক,জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল খালেক সিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আকতারুজামান আকতার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , উলাইল হাই স্কুলে শিক্ষক আবদুল ছাত্তার, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক আবু হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, শিবালয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, ছাত্রদল নেতা আব্দুল কাদের প্রমূখ,সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।#####

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page