বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের এপিএস সহ গ্রেফতার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি :১৪ আগস্ট-২০২৫,বৃহস্পতিবার

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেকের এপিএস আমিনার রহমান ওরফে সেলিমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম,শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ  সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন র্পযায়ের নেতাকর্মী।

ওসি জানান, ১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page