নিজস্ব প্রতিবেদক:১৫ আগস্ট-২০২৫,শুক্রবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম শুভজন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর দৌলতপুর বাজার বাসষ্ট্যান্ডে উপজেলা কৃষকদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয় ।
উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি মতিলাল ডিগ্রী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস মো: আরফান আলী প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: হামিদুর রহমান দুলাল, জেলা কৃষকদলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম প্রমূখ । মিলাদ মাহফিলে থানা মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ উল্লাহ বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশত্রেী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন ।