বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দৌলতপুরে একশ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য মো: শ্রাবন (২৩) ও মোঃ নজরুল ইসলাম (৩৮)কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান- ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধারসহ গ্রেফতার করেছে । প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম), মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে ।

আজ ১৫ আগস্ট রাত ১৬.৫০ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা ভুমি অফিসের প্রবেশ মূখে দৌলতপুর টু আরিচাগামী পাকা রাস্তার উপর থেকে ২ মাদক কারবারীকে গ্রেফতার করে ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম), মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোহাম্মদ রফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ মোঃ আবুল হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দৌলতপুর থানাধীন রামচন্দ্রপুর সাকিনস্থ উপজেলা ভুমি অফিসের প্রবেশ মূখে দৌলতপুর টু আরিচাগামী পাকা রাস্তার উপর হইতে তারিখ ১৫/০৮/২০২৫ খ্রিঃ রাত ১৬.৫০ ঘটিকায় আসামী ১। শ্রাবন (২৩), পিতা- নুরুল আলম, সাং- পংতিরছা, ২। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা- মৃত ইন্তাজ শেখ, সাং- সমেতপুর, উভয় থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জদের গ্রেফতার করেন। উক্ত সময় ১নং আসামী শ্রাবন এর দখল হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামী মোঃ নজরুল ইসলাম এর দখল হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীরা  পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম), মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দৌলতপুর থানায় ০১ টি মামলায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page