বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

দৌলতপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:১৬ আগস্ট-২০২৫,শনিবার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সাধারন মানুষের ও ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। কৃষক, শ্রমিক , সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কথা রয়েছে। বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার বিএনপির নেতা কমীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন করেছেন । স্বাধীনতার বিরোধী জামায়াত আওয়ামী ফ্যাসিবাদী দোসরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করছে ।

আজ শনিবার (১৬ আগস্ট ) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রোহা বাজারে খলশী ইউনিয়ন বিএনপির ২ ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত তারেক রহমানের ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য রাখেন।মুক্তিযুদ্ধের সময় জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখন আবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করছে ।

তিনি আরো বলেছেন স্বাধীনতা রিরোধীরা নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে । মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে

তিনি আরো বলেছেন,যাদের বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।

খলসী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি আব্দুল আওয়াল মেম্বারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন , মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো জানে আলম, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার ,  শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, জেলা কৃষক দলের  সহ-সভাপতি  আব্দুল খালেক সিকদার  , জেলা যুবদলের যুগ্নু আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মমিন,জেলা যুবদলের সদস্য মো: মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো : রাজা মিয়া, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বিশ্বাস, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, ঘিওর উপজেলা যুবদল সদস্য সচিব সাইফ ছানোয়ার,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আলামিন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো : পিন্টু পধান, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন,সহ নেতৃবৃন্দ প্রমুখ।

তিনি আরো বলেছেন,যাদের বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page