শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করুন 

মুক্তার হাসান, টাঙ্গাইল:১৮ আগস্ট-২০২৫,সোমবার।
টাঙ্গাইলে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এর আগে সকালে শহরের ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সব কর্মসূচিতে কর্মকর্তা ছাড়াও মৎস্য ব্যবসায়ী, খামারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page