শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

পাটুরিয়া ঘাট ভাঙ্গন পরিদর্শন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা এস এ জিন্নাহ কবির

নিজস্ব প্রতিবেদক :১৮ আগস্ট-২০২৫,সোমবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নদী ভাঙ্গন রোধ কল্পে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণ করবো। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শিবালয়ের পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট, তেওতা জাফরগঞ্জ,দৌলতপুরের বাগুটিয়া,বাঁচামারা,চরকাটারী ভাঙ্গন ফবলিত গরীব দুঃখী মানুষের পাশে থাকবো। এই এলাকায় বেরিবাধ তৈরীর মাধ্যমে বাণিজ্যিক এলাকা গড়ে তুলবো । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সব সময় যে কোন প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত,ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে । নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। আমি ব্যক্তিগত ভাবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করবো । সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করবো তার নির্দেশ অনুযায়ী পরবতীতে ব্যবস্থা হবে ।

আজ সোমবার ( ১৮ আগস্ট ) ৩ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের এ কথা জানান ।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল খালেক শিকদার , ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো: হোসেন আলী,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, জেলা শ্রমিক দলে সাংগঠনিক সম্পাদক মো : রাজা মিয়া, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো : হোসেন আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো :শহিদুল ইসলাম,, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন প্রমুখ।।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page