শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন আহমেদ,ধামরাই (ঢাকা):১৯ আগস্ট-২০২৫,মঙ্গলবার।
ঢাকার ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপরজন পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

এর আগে, গতকাল রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. আ. করিম (৫০) ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের গোলাইল হঠাৎ বাজারের। এ সময় তার অপর সঙ্গী কালিয়াকৈরের আড়াইগঞ্জের পাকুরাইলের মো. সুমন খান (৪০) পালিয়ে যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আ. করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি তার অপর সঙ্গীর নাম প্রকাশ করেন। তবে ওই সঙ্গী পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দুইটি পেটিতে ৩ কেজি ও ১ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে গাঁজা সংগ্রহ করে বিক্রি করে আসছিল বলে জানায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page