মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ  প্রতিনিধি :১৯ আগস্ট-২০২৫,মঙ্গলবার।
সিরাজগঞ্জে সেচ্ছাসেবকদলের ৪৫  তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরব ঐতিহ্য সংগ্রামের ৪৫তম  প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মাজারে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্যেদিয়ে সারা দেশের ন্যায়  সিরাজগঞ্জেও জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার  ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও বর্ণাঢ্য র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট)  বিকেলে সিরাজগঞ্জ  পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে  বর্ণাঢ্য র‍্যালি বের হওয়ার পূর্বে সিরাজগঞ্জে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়
প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আজকে সেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদেরকে স্মরণ করছি। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণদেরকে ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানিয়ে  তিনি আরো বলেন, “স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের  আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র  চলছে তেমনি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে । এ অবস্থায়  স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনের ন্যায় কাজ করার জন্য আহবান জানান। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে  বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি  ভিপি অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান,  জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল, আলী জোয়ার্দার,  ময়নুল ইসলাম রাষ্ট্র, তানভীর শাকিল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।###
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page