বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

ধামরাইয়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার  এলাকাবাসীর মানববন্ধন 

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা):২০ আগস্ট-২০২৫,বুধবার।
ধামরাইয়ে সন্ত্রাসীদের হামলায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সিফাত (১৯) বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত যুবক সজল (১৯) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত সিফাতের মা শিরিন আক্তার বাদি হয়ে ১২ জনসহ অজ্ঞাত আরোও চার পাঁচজনকে আসামী করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত সোমবার বিকেলে জালসা উচ্চ বিদ্যালয়ের পাশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা সিফাত ও সজলের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সিফাতের অবস্থা আশঙ্কাজনক এবং সে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
আজ সকাল ১০টার দিকে কাওয়ালীপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিফাতের ভাই শিহাব হাসান বলেন, আমার ভাইকে শ্রাবনসহ দশ বারোজন মিলে মারধর করে এক পর্যায়ে ওর বন্ধু থামাতে গেলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। কিল ঘুষি মারার পর তারা আমার ভাই ও তার বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আমার ভাইয়ের ফুসফুসে  আঘাত লাগে। বর্তমানে সে এনাম মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সিফাতের মা শিরিন আক্তার বলেন, আমার ছোট ছেলে এখন লাইফ সাপোর্টে তাকে যারা আহত করেছে তাদের বিচার চাই। আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় না বলে সে কান্নায় ভেঙ্গে পড়েন।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ধামরাইয়ের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page