শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ছাত্রীকে জবাই করে হত্যাচেষ্টা

হাবিবুর রহমান,প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই মাদরাসা শিক্ষার্থী। ওঁত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) মুখ চেপে ধরে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপুর্যুপুরি আঘাতে রক্তাক্ত করে পালিয়ে যায়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপাচার করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহতের বড় বোন জানান, প্রতিবেশী ইয়াসিন তার বোনকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাকে হত্যাচেষ্টা করে ইয়াসিন। এ ঘটনায় বৃহস্পতিবার, ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসি ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা
চলছে।##

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page