মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে  ৩১ দফার বার্তা নিয়ে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান…

এইচএম মোকাদ্দেস ,  সিরাজগঞ্জ প্রতিনিধি :২১ আগস্ট-২০২৫,বৃহস্পতিবার।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেয়ার পর এখন সাধারণ মানুষের কাছাকাছি বার্তাটি পৌছে দিতে ও ধানের শীর্ষ প্রতীক ভোট চাইতে মাঠে নেমেছেন সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের পুত্র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। বিশেষ করে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ৩১ দফার এ বার্তাটি পৌঁছে দিতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।  ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের এস এস রোড ও বড়বাজারের সাধারণ পথচারী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, রিকশা শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মোঃ শাহিন রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জাকির হোসেন, জাসাস নেতা আরিফুল ইসলাম, জেলা শ্রমিক নেতা হানিফ, মোঃ বাবলু, মোঃ মাসুদ, যুবনেতা রিপন ও অলি প্রমুখ।।
এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার।’ জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা স্মরণ করে বলেন “যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।’ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার বার্তা সিরাজগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছি। আমার ধারাবাহিক এ কর্মসূচী অব্যাহতভাবে থাকবে ইনশাল্লাহ।##
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page