বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ জোড়পূর্বক ঘর নির্মাণ

হাবিবুর রহমান,  প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):২৪ আগস্ট-২০২৫,রবিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের কারণে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। রবিবার ভোরে উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, মোয়াজ্জেম হোসেন খান ও মাহমুদুল হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে ৩.৪৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধপূর্ণ জমিটি আরএস ও এসএ এবং বিআরএস ফরচায় মোয়াজ্জেম হোসেন খান পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছিলো। জমিটি নিয়ে আদালতের ডিক্রী মোয়াজ্জেম হোসেনের পক্ষে থাকার পরও মাহমুদুল হাসান গংরা জোড়পূর্বক মব সৃষ্টি মাধ্যমে একটি ঘর নির্মাণ করে। এনিয়ে ৯৯৯ ফোন দেয় মোয়াজ্জেম হোসেন পরে ঘটনা স্থলে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন কিছু বলা সম্ভব না। আগামী ৪ তারিখে যৌথ বাহিনী ক্যাম্পে ডাকা হয়েছে সে খানেই বলবো। তিনি আরো বলেন, থানা পুলিশ আসার কারণে, ক্ষোভে ঘর নির্মাণ করেছি।
উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিক শালিস মোয়াজ্জেম হোসেনের কাগজপত্র ও দখল সঠিক থাকায় তার পক্ষে রায় হয়। এবং পূর্বেও আদালতের রায়ে মোয়াজ্জেম হোসেনের সত্য প্রমানিত হয়েছে।
ঈশ^রগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে শান্ত থেকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগানোর নির্দেশ দেয়া হয়েছে। ##

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page