বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

বিএনপির জনপ্রিয় নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:৩০ আগস্ট-২০২৫,শনিবার।

মানিকগঞ্জের ঘিওরে পতীত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর চরিত্রহীন, লম্পট, ধান্দাবাজ, ভূমিদস্যু, মানসিক প্রতিবন্ধী জেলা  বিএনপির সদস্য  খোন্দকার আকবর হোসেন বাবলুর নির্দেশে বিএনপি ও বিএনপি’র জনপ্রিয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করে মিথ্যা বানোয়াট ও অবৈধ মানববন্ধনের প্রতিবাদে   মানববন্ধন  ও প্রতিবাদ সভা করেছে ঘিওর উপজেলার  কয়েক শত নারী/ পুরুষসহ সর্বস্তরের জনগণ।

আজ  শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায়  ঘিওর থানার সামনে ঘিওর উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, স্থানীয় ও সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া মেম্বার, বালিয়াখোরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ,যুগ্ম আহবায়ক মীর ফারুক হোসেন, হাবিব ইব্রাহিম সাগর,সদস্য মির্জা সালেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত আলী খান প্রমূখ।

উল্লেখ্য গত ২৮ আগষ্ট ডঃ খোন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থক গোষ্ঠী  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয়  নিবাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও  জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং  সদস্য এস এ কবির জিন্নাহর বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মানববন্ধন ও বক্তব্য দেওয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ঘিওর উপজেলার সর্বস্তরের জনগণ।

এসময় বক্তারা অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যকারী চান্দু, জুয়েল, সেলিম ও খোন্দকার আকবর হোসেন বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page