বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জে রজব আলী বিজ্ঞান কলেজে বৃক্ষরোপণ ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা 

  সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সভপ‌তি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা ড্যাব এর সভাপতি ডা. এম এ লতিফ এর সভাপ‌ত্বি‌তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মির্জা মোস্তফা জামান বলেন, আজকের এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জীবন বাঁচানোর সংগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ আজ চরম ঝুঁকির মুখে। প্রতিদিন গড়ে যত গাছ কাটা হচ্ছে, তার বিপরীতে গাছ লাগানো হচ্ছে নগণ্য। তরুণ প্রজন্মকে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতি আমাদের রক্ষা করবে। আগামী দিনে বাংলাদেশকে সবুজে ভরিয়ে তুলতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”
সভাপতি ডা. এম এ লতিফ বলেন,
আমরা চিকিৎসকরা যেমন মানবদেহের রোগ নিরাময়ে কাজ করি, তেমনি গাছ হচ্ছে পরিবেশের ওষুধ। অক্সিজেনের উৎস এই বৃক্ষ ছাড়া জীবন অসম্ভব। পরিবেশ রক্ষার আন্দোলনকে তরুণ প্রজন্মের হাতেই এগিয়ে নিতে হবে। আজকের এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা তৈরির একটি প্রচেষ্টা মাত্র। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় পরিসরে চালিয়ে নিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার। তিনি বলেন, পাঠ্যপুস্তক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকতা গড়ে তুলতে হবে প্রকৃতিপ্রেমী হিসেবে। গাছ লাগানো যেমন দায়িত্ব, তেমনি এগুলোকে লালন-পালন করা আরও বড় দায়িত্ব। শিক্ষার্থীদের জীবনের অংশ হিসেবে প্রকৃতি রক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে নবনির্বাচিত সভাপতি ডা. এম এ লতিফকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা একবাক্যে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি যেন কেবল একটি মৌসুমি উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। একে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু ,জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, সাবেক ভিপি টার্গেট হায়দার, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবনেতা ওলি প্রমূখ।###
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page