নিজস্ব প্রতিবেদক:০৩ সেপ্টেম্বর-২০২৫,বুধবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে দৌলতপুর উপজেলা বিএনপি। মিছিলে দৌলতপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সহা¯্রাধিক নেতাকর্মী সমবেত হন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় দৌলতপুর উপজেলা শহরের বাজার বাসষ্ট্যান্ড থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট এলাকায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,কৃষকদলের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মিলন মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম প্রমূখ । উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইউসুফ আলী, ধামশ^র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান পিন্টু,বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউনুচ সেক,সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তোতা সেক,চরকাটারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মাহফুজুল হক খান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আল-আমিন, সদস্য সচিব মো: রাজিব আহম্মেদ,যুবল নেতা মো: মোশারফ হোসেন মুসা, চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আব্দুল হামিদ,ছাত্রদল নেতা মো: রতন মিয়া প্রমূখ ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশই প্রমান করে দৌলতপুরে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলে ঐক্যের জানান দেন।#####