নিজস্ব প্রতিবেদক ::
করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশ
ধামশ্বর ইউনিয়নের আপামর জনতার প্রিয় অভিভাবক, উন্নয়ন ও অগ্রগতির অতন্দ্র প্রহরী— মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের বিপ্লবী নেতৃত্বে ধামশ্বর ইউনিয়নে যে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে, তাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার এবার সময় এসেছে।
আসন্ন ৮নং ধামশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মাননীয় এমপি মহোদয়ের হাতকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এবং ওনার প্রতিটি উন্নয়ন পরিকল্পনাকে সততার সাথে বাস্তবায়নের লক্ষ্যে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররাফ হোসেন হল শাখা ছাত্রদলের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: আলেক সাহেব কে আমরা ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। 🤝
ধামশ্বর ইউনিয়নকে একটি বৈষম্যহীন, আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে এবং এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে অ্যাডভোকেট আলেক সাহেবের পক্ষে গণজোয়ার সৃষ্টি করি। ✌️