বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী —সুলতান সালাউদ্দিন টুকু 

মুক্তার হাসান, টাঙ্গাইল :০৪ সেপ্টেম্বর-২০২৫,বুধবার।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পি. আর পদ্ধতির সমালোচনা করে বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ।
এরকম হলে কি চলবে? এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।
বুধবার  (৩সেপ্টেম্বর )  বিকালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও  সদর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন পি.আর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না। পি আর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে।
তিনি আরো বলেন, টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে । নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে।
টুকু আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেষ হয়ে যাবে।
এটা মনে করে ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছিলো।
মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর নাই শেষ হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে। এছাড়াও অসংখ্য নেতাকর্মীকে জেলের ঘানি টানতে হয়েছে। তারপরেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবোধ্য ভাবে কাজ করেছে।
তিনি আরো বলেন, এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক
এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি
মেহেদী হাসান আলিম , সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
আব্দুর রউফ, সিরিয়ার যুগ্ন সম্পাদক
এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page