বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সিংগাইরে সড়ক দূর্ঘটনায় নিহত-২ আহত-২

নিজস্ব প্রতিবেদক :৫ সেপ্টেম্বর -২০২৫,বৃহস্পতিবার

হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর ) সকাল ৭ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে প্রশিকা সড়কের মাথায় এ মর্মান্তিক র্দূঘটনা ঘটে। নিহত হলেন,মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও একই জেলার হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত.শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০), এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রী হলেন,মানিকগঞ্জ জেলার সদর থানার দক্ষিন সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত.আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০),
পথচারি সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ গামী মালবাহি একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজি সিংগাইর পৌরসভার সিংগাইর বাসস্ট্যান্ড ও গোবিন্ধল বাজারের মাঝামাঝি সড়কে পৌছালে মানিকগঞ্জ গামী একটি মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির যাত্রী ২ জন মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সিএনজিতে থাকা ৪ জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। অপর ২ জন গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার পুলিশ উপপরিদর্শক মো.আমিনুল ইসলাম ২ জন মৃত্যু ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page