বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ নেই—-সুলতান সালাউদ্দিন টুকু

0-0x0-0-0#

মুক্তার হাসান, টাঙ্গাইল :০৫ সেপ্টেম্বর-২০২৫,শুক্রবার।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালহউদ্দিন টুকু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে রেখে মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। একটা দল একাত্তরের ষড়যন্ত্র করেছে কোন লাভ হয় নাই। এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদেরকে বলতে চাই জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। জনগণের বিরুদ্ধে গিয়ে কোন লাভ হবে না। শুক্রবার (০৫ সেপ্টেম্বর)  বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।
 তিনি আরো বলেন, আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে এই টাঙ্গাইলকে একটি আধুনিক মডেল টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। টাঙ্গাইলে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন সন্ত্রাস থাকবে না। আধুনিক একটি নিরাপদ টাংগাইল গড়ে তুলবো ইনশাল্লাহ।
 টুকু বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব । আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান ।
করটিয়া  ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি  কামরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির  সভাপতি মো.আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র
যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, করটিয়া সাদ’ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাদিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page