বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জে পাঁচশত পিচ ইয়াবা সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :০৮ সেপ্টেম্বর-২০২৫,সোমবার।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট,প্রায় মূল্য অনুমান ১,৫০,০০০/- (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধারসহ ০২ মাদক কারবারী গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, সায়েদ মন্ডল ওরফে সাইদ (৪২), সেতারা বেগম (৪৫) । মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

রবিবার ৮ সেপ্টেম্বর রাতে সাটুরিয়া উপজেলার গোলড়া সাকিনস্থ কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাঁকা রাস্তা থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয় ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ রনি দেবনাথ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া সাটুরিয়া থানাধীন গোলড়া সাকিনস্থ কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হইতে আসামী সায়েদ মন্ডল ওরফে সাইদ (৪২),মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের মৃত চাঁন মিয়া মন্ডলের ছেলে । বর্তমানে কাঠাল তলা (পলাশ বাড়ী), থানা- আশুলিয়া, জেলা- ঢাকা ও সেতারা বেগম (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দমদমিয়া,গুরা মিয়ার মেয়ে । বর্তমানে ফুলবাড়িয়া, (সফিউল্লাহ ৥ সাবুল্লা হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সাভার গ্রেফতার করা হয়েছে ।

উক্ত সময় আসামী সায়েদ মন্ডল ওরফে সাইদের কাছ থেকে ৩০০ (তিনশত)পিস ইয়াবা ট্যাবলেটে এবং সেতারা বেগমেএর কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ২ জনের বিরদ্ধে মাদক আইনে সাটুরিয়া থানায় ০১ টি মামলা করা হয়েছে । ######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page