নিজস্ব প্রতিবেদক:০৮ সেপ্টেম্বর-২০২৫,সোমবার।
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়ায় সমাজ সেবক ও মানিকগঞ্জ -১ আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের ব্যাক্তিগত উদ্যোগে সারাদিন ব্যাপী ফ্রি-হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। আজ সোমবার ( ৮ সেপ্টেম্বর) শিবালয় উপজেলার নালী হাই স্কুল মাঠে দিন ব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজক ডাক্তার আবু বকর সিদ্দিক জানান,ঢাকা থেকে ১০ জন ডাক্তার, ৮ জন টেক্নিশিয়ান, ১৫ জন এসিস্ট্যান্ট ও ২০ জনের স্বেচ্ছাসেবী নিয়ে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। ক্যাম্পের মাধ্যমে ১৫০০ রোগীকে ব্লাড পেশার ব্লাড সুগার,, ও ব্লাড গ্রুপ ফ্রি সার্ভিজ নেন। এ উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ওমর ফারুক, শিবালয় থানা জামায়াতের আমির হাফেজ হাতেম আলি, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব তালুকদার সহ এলাকার গন্যআন্য ব্যক্তিবর্গ।