শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে একাধিক প্রার্থীর দৌড়ঝাপ । জামায়াতের প্রার্থী চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:০৮ সেপ্টেম্বর-২০২৫,সোমবার।
দৌলতপুর-ঘিওর-শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন । ৩টি উপজেলায় ২২টি ইউনিয়নে মোট খসড়া ভোটার সংখ্যা-৪ লক্ষ ৫৯ হাজার ৮৭৮ জন । এ আসনটি এক সময়ে বিএনপির ঘাটি হিসাবে খ্যাত ছিল গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর হতে বিএনপির হাত ছাড়া হয়ে যায় । পর পর তিনবার দিনের ভোট রাতে দিয়ে ফ্যাসিবাদী ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ এ আসনটি দখলে রাখে । বর্তমান অন্তর্র্বতী কালীন সরকার আগামী ২০২৬ সালের ফেরুয়ারি মাসে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষনা করায় বিএনপি ও জামায়াতের দুই দলের প্রার্থীরা সভা,সমাবেশ,গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। দলীয় প্রধানদের ছবি সম্ভলিত ব্যানার,ফেস্টুন,পোস্টার শোভা পাচ্ছে । সেই সাথে বিএনপি মনোনয়ন দৌড়ে একাধিক প্রার্থীর দৌড়ঝাপ শুরু । ভোটারদের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে ।
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকার পাশের জেলার গুরুত্বপূর্ন এ আসনটি বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা একক প্রার্থীতা ঘোষনা করেছে । এক সময়ে বিএনপি- জামায়াতের সাথে চার দলীয় জোট করে নির্বাচন করলেও এবার গলার কাঁটা হয়ে দাঁড়িছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক ভাবে নির্বাচন করবেন।
ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলার স্থানীয় বিএনপির সভাপতি/সাধারন সম্পাদকসহ নেতাকর্মীদের দাবি বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর দুঃশাসনে আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা হামলার,জেলা কারাগারে দেখ ভাল অর্থনৈতিক সার্বিক সহযোগিতা ও আন্দোলন সংগ্রামে জীবনের ঝুকি নিয়ে সকলের পাশে ছিলেন জাতীয়তাবাদী দল ( বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির। তাই ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলা বিএনপি নেতাকর্মীরা মনে প্রাণে শেষ আশ্রয় ভরসার মূল জায়গা হিসেবে এ আসনে এসএ জিন্নাহ কবির জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছে ।  দলীয় মনোনয়নের বিষয়ে সুস্পষ্ট উত্তর মানিকগঞ্জের এ আসনেই প্রার্থী হিসেবে তার ব্যাপক প্রস্তুতি রয়েছে তিন উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড, গ্রাম-গঞ্জে,হাট বাজারে, চরাঅঞ্চলসহ,সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লিফলেট বিতরন ও ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন ।

এদিকে, আগামী নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থী যেই হোক তাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভেতর মনোনয়ন প্রত্যাশী নিয়ে কোনো জটিলতা নেই। এ আসনে জামায়াতের প্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু বকর সিদ্দিক। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। তবে বড় রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের আগে বরাবরই বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে গনসংযোগ করে বেড়ান। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে সামনে রেখে দলটির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেন, জাতীয়তাবাদী দল ( বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির । তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ দিন ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিন উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড, গ্রাম-গঞ্জে,হাট বাজারে, চরাঅঞ্চলসহ,সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লিফলেট বিতরন ও ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।

বিএনপির মহাসচিব প্রয়াত এ্যাড: খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড.খোন্দকার আকবর হোসেন বাবলু মনোনয়ন পেতে ব্যাপক  গনসংযোগ করছেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পিপি জেলা আইনজীবি সমিতি সাধারন সম্পাদক এ্যাড: আজাদ হোসেন খান মনোনয়ন চাইবেন । তিনি ইতিমধ্যে ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলায় দলীয় প্রধানের ছবি সম্বলিত পোস্টার সাটিয়েছেন।

এছাড়া বিএনপির প্রয়াত মহাসচিব এ্যাড: খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে খোন্দকার আকতার হামিদ পবন মনোনয়ন পেতে গনসংযোগ করছেন ।
জেলা কৃষক দলের বহিস্কৃত আহবায়ক, জেলা বিএনপি বহিস্কৃত যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা বিএনপি থেকে মনোনয়ন চাইবেন । তিনি বিগত ২০০৮ সালে বিএনপির প্রয়াত মহাসচিব এ্যাড: খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন । তিনি বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী হওয়ায় জেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছিল ।তিনি তিন উপজেলায় গ্রাম-গঞ্জে গণসংযোগ শুরু করেছেন ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার গুরুত্বপূর্ন এ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামী একক প্রার্থী হিসাবে ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক কে ঘোষনা করেছে । এক সময়ে বিএনপি- জামায়াতের সাথে চার দলীয় জোট করে নির্বাচন করলেও এবার একক প্রার্থী ঘোষনা করায় বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । ডা: আবু বকর সিদ্দিক তিনি তিন উপজেলায় গ্রাম-গঞ্জে গণসংযোগ করছেন ।
এদিকে মানিকগঞ্জ ১ আসনে  গণঅধিকার পরিষদের প্রার্থী  হিসাবে মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন এর  নাম ঘোষণা করা হয়েছে । তিনি বলেন, ২/৩ বছর যাবৎ সামাজিক অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে পাশে ব্যক্তিগত ভাবে সাহায়্য সহযোগিতা করে যাচ্ছি। তিনি ইতিমধ্যে   ঘিওর-দৌলতপুর-শিবালয় গ্রাম-গঞ্জে গণসংযোগ করে যাচ্ছে ।ইতিমধ্যে তিনি উপজেলার  প্রধান সড়ক, হাট বাজারে দলীয় প্রধানের ছবি সম্ভলিত অসংখ্য ব্যানার, ফেস্টুন, টাঙিয়ে ভোটারদের আকৃষ্ট করছে ।

মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ্এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনার লক্ষ্যে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ১৭ বছর সু:শাসনের সময় কেন্দ্রীয় ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম। আমার বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২১টি রাজনৈতিক ও গায়েবি মামলা হয়েছে। দলের দুঃসময়ে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার সর্বস্তরের মানুষের পাশে ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ড, গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় সভায় লিফলেট বিতরন ও ধানের শীষে ভোট প্রার্থনা সহ নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।

এ আসনে এসএ জিন্নাহ কবির বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, শুধু নির্বাচনকে সামনে রেখেই নয় দীর্ঘদিন ধরেই আমি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে আছি। বাবার এই আসনটি পুনরুদ্ধারের দল থেকে আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস।
এই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট পুত্র খোন্দকার আকতার হামিদ পবন বলেন, রাজনীতি করতে গিয়ে আমাকে বহুবার জেলে যেতে হয়েছে এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমি প্রতিনিয়তই তারেক রহমান ঘোষিত ৩১ দফাসহ গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক বলেন, মানুষের ভালো বাসায় আমি এলাকায় জনপ্রতিনিধি  নিবাচিত হই সন্ত্রাসী,চাঁদাবাজি,দুনীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা,পদ্ম-যমুনা  পাড় সংলগ্ন এলাকায় স্থায়ী বাঁধ  নিমাণ করে পর্যটন  ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে । পাটুরিয়ায় দ্বিতীয় পদ্ম সেতু, রেল পথের ব্যবস্থাকরা হবে । মিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরী করা হবে । কৃষি পণ্যের সহজ বিপনন ব্যবস্থা করা হবে । আমি নিবাচনে জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ভোটারদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা আর ভুল করবে না। ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আমিই বিজয় হবো।
অভিজ্ঞ মহলের ধারনা এক সময়ে বিএনপি- জামায়াতের সাথে চার দলীয় জোট করে নির্বাচন করলেও এবার গলার কাঁটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী । কিন্তু বিএনপি নেতাকর্মীদের দাবি বিএনপির ঘাটি হিসাবে খ্যাত ছিল এ আসনটি বিএনপিই বিজয়ী হবে এটা নিশ্চিত বলে মনে করেন। #####

 

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page