বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

১৭ বছর ধানের শীষ নিয়ে কাজ করেছি এখন গতিশীলতা বাড়াতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ সেপ্টেম্বর।।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আমরা ১৭ বছর ধানের শীষ নিয়ে কাজ করেছি এখন গতিশীলতা বাড়াতে হবে। কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যেন আমরা মেজরিটি ভোট পাই। আমরা চাই নির্বাচনে বিজয়ী হতে এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হতে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আমাদের সকলকেই ধানের শীষের জন্য প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের ধানের শীষের প্রয়োজন। পড়ালেখা শেষ করে যেন আমাদের বাচ্চাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আসে এই বাস্তবায়নের জন্য আমাদের ধানের শীষ লাগবে। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যাব।
মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই। নতুন ভোটার যারা আছেন তাদের কাছে গিয়ে আমাদের ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে হবে।
জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র আহবার কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ মহিলা দলের উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page