বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

টাঙ্গাইলে সালিশী বৈঠকে হামলার ঘটনায় মামলা

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা গ্রামে সালিশী বৈঠকে স্থানীয় ইউপি দুই সদস্যর উপস্থিতিতে উভয় পক্ষের বাকবিতন্ডতা ও ধাড়ালো অস্ত্রের আঘাতের ঘটনা ঘটেছে।
 সম্প্রতি আব্দুস ছালামের বাড়িতে সালিশরত অবস্থায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করেছে।
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সহোদর ভাই আজিজ সালামের মধ্যে বিরোধ   চলে আসছিল। সেই বিরোধকে গ্রাম্য ভাবে মিমাংসা করা  জন্য  স্থানীয় দুই ইউপি সদস্য শালিসের আয়োজন করে। শালিস মিমাংসার এক পর্যায়ে মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল আজিজ উত্তেজিত হয়ে উঠে। কিছু বুজে উঠার আগেই লুঙ্গির কোচরা থেকে চাপাতি বের করে জাহিদ মন্ডল(২৯)কে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। সাথে থাকা রাজু, রাসেলসহ কয়েকজন মিলে এলাপাথারী ভাবে মারপিট শুরু করেন।
 অপরদিকে আব্দুল আজিজের মামলা সুত্রে জানা গেছে, খালেক জোয়াদ্দারের ছেলে জয়নাল মন্ডলসহ ৫/৬ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে উভয়ের মধ্যে মারপিট শুরু করে। এক পর্যায়ে আজিজের ডাকচিৎকারে স্ত্রী সন্তান ও মেয়ে এগিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
সালিশী বৈঠকে উপস্থিত থাকা পোড়াবাড়ীর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মতিয়ার রহমান পলু জানান,বড় বেলতা এলাকার একই পরিবারের আবদুল আজিজ ও ছালামের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য ছালামের বাড়িতে সালিশী বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে  একপর্যায়ে আজিজ উত্তেজিত হয়ে উঠে। কিছু বুঝে উঠার আগেই আজিজ কোমর থেকে চাপাতি বের করে ছালমার ভাই জাহিদ মন্ডলকে কোপ মারে। এ ঘটনায়  উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উপস্থিত মাতাব্বররা মিলে উভয় পক্ষের  সংঘর্ষ থামানো চেষ্টা করে  ব্যর্থ হয়ে চলে আসে।
ইউপি সদস্য পলু আরও জানান, সালিশে আজিজ চাপাতি বের না করলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না।
এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ওমর আলী জানান, সালিশে গোপনে অস্ত্র নিয়ে আসা গুরতর অপরাধ। আমাদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটবে কল্পনাও করতে পারিনাই।
স্থানীয় একাধিক মাতাব্বর জানায় আব্দুল মোতালেব নামের এক সরকারী চাকুরীজীবী ছুটিতে বাড়িতে আসেন। শুধু মাত্র মামলা জেতার জন্য একটি পক্ষ তাকে জড়িয়ে মামলা দাঁয়ের করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ  জানান, এ ঘটনায় আব্দুল আজিজ ও ছালমা বেগম বাদী হয়ে দুটি মামলা দায়ের  করেছে। উভয় মামলার আসামীদেরকে ইতিমধ্যেই  গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page