শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

দৌলতপুরে জমি-সম্পদ লিখে না দেয়ায় মাকে গলা কেটে হত্যা করে পাষান্ড ছেলে পলাতক

 নিজস্ব প্রতিবেদক :১১ সেস্টেম্বর-২০২৫,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে জমিজমা-সম্পদ লিখে না দেয়ায় মাকে গলা কেটে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পাষন্ড ছেলে রবিদ্র নাথ ভদ্র ওরফে বরি (৪২) নামের এক ব্যক্তি তার গর্ভধারীনি মা করুণা রানী ভদ্রকে (৬০) ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক। নিহত করুণা রানী ভদ্র মৃত ফটিক ভদ্র ওরফে বাসীর স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাড়িতে নিজ ঘরেই ধারালো ছুরি এই নির্মম হত্যাকান্ড ঘটানো হয়। হত্যার পর পাশের ঘরে থাকা ছোট ভাইকেও রথীন্দ্র নাথ ভদ্রকে হত্যার চেষ্টাও চালান, তবে ব্যর্থ হয়ে পালিয়ে যায় পাষন্ড রবি।
রবি দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভুগছিলেন বলে দাবি করেছে তার পরিবার। তার স্ত্রী লক্ষী বলেন, রাতের বেলায় সে চৌকির ওপর ঘুমাত, আমি নিচে ঘুমাতাম। হঠাৎ করেই দেখি সে বিছানায় নেই, খুঁজে পাচ্ছি না। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন বলেন, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলে রবীন্দ্র নাথ ভদ্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page