নিজস্ব প্রতিবেদক :১২ সেপ্টেম্বর-২০২৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে সহযোগি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মানিকগঞ্জ-১ ( ঘিওর- দৌলতপুর-শিবালয় ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক ।
আজ শুক্রবার ( ১২ সেপ্টেম্রা) ঘিওর উপজেলা সদরের ঘিওর আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।এ ছাড়াও তিনি গোলাপনগর মসজিদ, শ্রীধর নগর মসজিদ,এ মুসুল্লিদের সাথে নামাজ বাদ মতবিনিময় করেন, শ্রীধর নগর বাজারে জনসংযোগ করেন সহযোগি সমাবেশে ও জনসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সির্বাচন পরিচালক মাওলানা মো: ওমর ফারুক । উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, ঘিওর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো: জহিরুল ইসলাম । সমাবেশ পরিচালনা করেন, ঘিওর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: নুরুল ইসলাম ।।
সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মানিকগঞ্জ-১ ( ঘিওর- দৌলতপুর-শিবালয় ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সহযোগি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় জন্য ভোট চাইতে হবে । আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোন চাঁদাবাজি,টেন্ডারবাজি,দুর্নীতি থাকবে না , নদীতে বালু উত্তোলন বন্ধ করা হবে । আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ ( ঘিওর- দৌলতপুর-শিবালয় ) আসনের সাধারন খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ ।