বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

নাগরপুরে বিএনপির ৩১ দফা দাবির প্রচারণায় আতিকুর রহমান আতিকের জনসভা

oppo_2

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আতিকুর রহমান আতিক।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী তিনি মোকনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিস থেকে কার্যক্রম শুরু করে পংবাইজোড়া হাটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এরপর বিকেলে ধুবড়িয়া ইউনিয়নের জনসভায় অংশ নেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজী শহীদুর রহমান শহীদ এবং সঞ্চালনা করেন ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া। এসময় মূল বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান আতিক।
তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের দাবি। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতেই আমরা এই প্রচার কার্যক্রম চালাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফাই বাস্তব সমাধান। গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
জনসভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির, মোঃ নুরুল ইসলাম নুরু প্রমুখ।  এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ লিফলেট বিতরণ ও জনসভায় অংশগ্রহণ করেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page